নিহত দুই শিশু হলো—সংগ্রামখেলী গ্রামের লাল মিয়ার মেয়ে জান্নাত (২) এবং চর বেতাগৈর ইউনিয়নের আনন্দ বাজার এলাকার রুবেল মিয়ার ছেলে রাফি মিয়া (২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশেই খেলছিল জান্নাত ও রাফি। খেলতে খেলতে একপর্যায়ে তারা পাশের পুকুরে পড়ে যায়।

শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, দুপুরের দিকে শিশুরা বাড়ির পাশে খেলছিল। অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে যায় এবং পানিতে ডুবে মারা যায়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এস