বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভিআইপি প্রোটোকলে চলাচলরত গাড়িবহরের সঙ্গে একটি মোটরচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনায় ওজিল বা প্রতিনিধি দলের কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে পুলিশ।
উখিয়ার শাহপরী হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে গাড়িবহরটি হঠাৎ একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং আহত চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে মেসুত ওজিলসহ তুরস্কের ১১ সদস্যের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিকেলে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে ফুটবল খেলেন ওজিল। পরে সন্ধ্যায় তারা রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে অংশ নেন।
এমএম