পুলিশের ওপর হামলা, নাশকতা ও পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগ ৬৪ জনের নাম উল্লেখ ছাড়াও ৫শ থেকে ৬শ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর অনিক ইসলাম। এ ঘটনায় পুলিশ বুধবার তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ গ্রামের বাচ্চু মিয়ার পুত্র শাহ আলম, ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামের মৃত আছির উদ্দিনের পুত্র সুলতান মাহমুদ ও নন্দীগ্রামের আব্দুল কদ্দুসের পুত্র জাহাঙ্গীর আলম।

এ মামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে ১নং আসামী করা হয়েছে।

অপর মামলাটি দায়ের করেন গৌরীপুর থানা সাব ইন্সপেক্টর মো. শফিকুল আলম। কলতাপাড়ায় তিনজন নিহতের ঘটনায় এ মামলা দায়ের করা হয়।

এনএইচ