শুক্রবার (২২ জুলাই) ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে করপোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক স্বাক্ষরিত এই বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়।
মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক জানিয়েছেন, কমিটির আহ্বায়ক করা হয়েছে উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তাকে। বাকি চার সদস্য হলেন- ডিএনসিসির মহাব্যবস্থাপক (পরিবহন), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক সার্কেল), অঞ্চল-৩ এর আঞ্চলিক কর্মকর্তা এবং ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, বর্জ্য ব্যবস্থাপনা কাজে ব্যবহৃত গাড়িসহ পরিবহন পুলে বিদ্যমান গাড়িগুলোর যথাযথ ব্যবহার, পাশাপাশি বর্জ্য বিভাগের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে কাজ করবে সংস্থাটি। এছাড়া রক্ষণাবেক্ষণের জন্য ৪৫ জন কর্মী নিয়োগে প্রয়োজনীয় পরীক্ষা গ্রহণ ও চূড়ান্ত প্রার্থী নির্বাচনে এই কমিটি সার্বিকভাবে সুপারিশ করবে।
এমআই





