শুক্রবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর মধ্য বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের মরদেহ দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শুক্রবার সকালে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পালনকালে মধ্য বাড্ডায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগম।

ডিএনসিসি প্রশাসক বলেন, যেসব যানবাহন ফিটনেসবিহীন অবস্থায় সড়কে চলাচল করছে এবং যেসব চালকের বৈধ লাইসেন্স নেই বা তারা অদক্ষ, তাদের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে সমন্বয় করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। তাদের নিরাপদ ও নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সময় তিনি নিহত শেফালী বেগমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। পাশাপাশি ডিএনসিসির পক্ষ থেকে পরিবারকে চার লাখ টাকা আর্থিক সহায়তা এবং শেফালী বেগমের এক বছরের সমপরিমাণ বেতন প্রদান করা হবে বলে ঘোষণা দেন।

নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে সেখানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবির।

এস