শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর শেওড়াপাড়ায় গ্রিন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ এবং পরবর্তীতে তা অপসারণের সঠিক নিয়ম মানতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে।’

এ ছাড়া ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সিটি করপোরেশন সবসময় সতর্ক রয়েছে বলেও জানান ডিএনসিসি প্রশাসক।

তিনি বলেন, ‘এ বিষয়ে ডিএনসিসির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। কোনো অনিয়ম হলে ডিএনসিসি ব্যবস্থা গ্রহণ করবে। কেউ যদি এই হাসপাতালে কোনো অনৈতিক কাজ করতে চায়, তাহলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

প্রশাসক আরও বলেন, ‘এখানে ভালো চিকিৎসক আছে। যদি আরও প্রয়োজন হয়, তাহলে উত্তর সিটি করপোরেশন এ বিষয়ে সহযোগিতা করবে। হাসপাতাল থাকবে হাসপাতালে মতো, আর সেবা থাকবে সেবার মতো। হাসপাতাল যত ভালো কাজ করবে, উত্তর সিটি করপোরেশন পাশে থাকবে। দলমত নির্বিশেষে এলাকার সবাই এ হাসপাতাল সুন্দর ও ভালো পরিবেশে সঠিক চিকিৎসা পাবে। এ হাসপাতালে যেন সঠিক পরীক্ষা-নিরীক্ষা মাধ্যমে দ্রুত এবং সুস্থ চিকিৎসা পায় এলাকার জনগণ, সেদিকে খেয়াল রাখবে।’

এস