নিহতরা হলো উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) এবং দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের আত্রাই নদীতে মাছ ধরতে যায় দুই শিশু। একপর্যায়ে তারা নদীর পানিতে নামলে স্রোতের মধ্যে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুই শিশুর আকস্মিক মৃত্যুতে রসপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, মাছ ধরতে নদীর পানিতে নামার পর তলিয়ে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এস