বৃহস্পতিবার (৬ এপ্রিল) এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমদ্বয়ের দ্বীন ইসলামের প্রচার ও প্রসারে অসামান্য অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা মরহুমদ্বয়ের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জামায়াত নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমদের নেক আমল সমূহ কবুল করে তাদের জান্নাতবাসী করেন এবং তাদের নিজ নিজ পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

লোকমান হোসেন আজ বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে রাজধানীর নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি পরিবার পরিজন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ যোহর মরহুমের নামাজে জানাজা শনিরআখড়া ছাপড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

মরহুম ইছমাইল হোসেন আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। গতকাল রাতে তিনি ষ্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ৩ মেয়ে, ১ ছেলে, স্ত্রী পরিবার পরিজন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ যোহর রাজধানীর পল্লবী আফতাবনগর মাদ্রাসা মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এমআই