বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই যুকক পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অন্য একজনের ভোট দিতে যান। এ সময় তাকে সন্দেহ হলে আটকে রাখেন প্রিসাইডিং অফিসার। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে তাকে সোপর্দ করা হয়।

পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার টিপু সুলতান বলেন, এক ব্যক্তি জাল ভোট দিতে এলে তাকে পুলিশের মাধ্যমে ভ্রাম্যমাণ টিমের কাছে দেওয়া হয়েছে।

পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পুলিশ ইনচার্জ মো. আলী হোছাইন বলেন, ভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। তবে সে ভোট দিতে পারেনি। প্রিসাইডিং অফিসারের তত্ত্বাবধানে পুলিশের মোবাইল টিমের কাছে তাকে তুলে দেওয়া হয়েছে।

এস