বুধবার (৪ জুন) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়ন এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভুক্তভোগীর পরিবারের সদস্যরা তাদের কাছে অভিযোগ করেছেন শিউলি ফজরের নামাজের জন্য ওজু করতে ঘর থেকে বের হয়েছিলেন। ওজু শেষ করে ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল আলম চৌধুরী বলেন, এ ধরনের একটি অভিযোগ আমরা পাওয়ার পর তদন্ত শুরু করেছি। ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়ভাবে শুনেছি ভুক্তভোগী মানসিকভাবে অসুস্থ। ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। সেখানে সন্ত্রাসী হামলার তেমন আলামত পাওয়া যায়নি। তারপরও আমরা তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

এমএম