এ সময় সেতু দিয়ে মোট ২৮ হাজার ৫২১ টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ১৯ হাজার ২৪৯টি এবং জাজিরা প্রান্ত দিয়ে ৯ হাজার ২৭২টি পরিবহন পদ্মা সেতু অতিক্রম করেছে। বিষয়টি শুক্রবার বিকেল ৪টার দিকে গনমাধ্যম কে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর সাইড অফিসার আবু সাঈদ।

এর আগে গত বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর্যন্ত এ সেতু দিয়ে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে রেকর্ড পরিমাণ টোল আদায় করা হয়েছে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা।

এর আগে গত বছর ঈদুল ফিতরে আগে এক দিনে টোল আদায় করা হয়েছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। যা ছিল পদ্মা সেতু চালু হওয়ার পর সর্বোচ্চ টোল।

এর আগে ২০২৪ সালের ১৪ জুন টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার ১০০ টাকা যা এ যাবৎকালের তৃতীয় সর্বোচ্চ এবং চতুর্থ সর্বোচ্চ টোল আদায় করা হয় ২০২৩ সালের ২৭ জুন ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা ও ২০২৪ সালের ১৫ জুন আদার করা ৪ কোটি ২৯ লাখ ১১ হাজার ৩০০ টাকা টোল আদায়ের রেকর্ডে পঞ্চম স্থানে রয়েছে। এ সবকটি সর্বোচ্চ টোলের রেকর্ড হয় ঈদকে কেন্দ্র করে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৫ জুন বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতুর উদ্বোধন হয়। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলা ও দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এইচআর