মর্জিনা আক্তার সোনাহাট বানুরকুঠি গ্রামের আতোয়ার হোসেনের মেয়ে।

‎পুলিশ জানায়, সোনাহাট স্থল বন্দরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মালামাল পরিবহনের কাজে আগত ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের নিকট নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন মর্জিনা আক্তার ওরফে গেন্দি। পুলিশ বিভিন্ন সময় তাকে গ্রেপ্তারের চেষ্টা করলেও কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পোল্ট্রি মুরগির দোকানের আঁড়ালে ইয়াবা কেনা-বেঁচা করে আসছিলেন মর্জিনা। অবশেষে আজ শুক্রবার দুপুরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৬ হাজার ২৯০ টাকাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

‎এ বিষয়ে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হবে।

এমএম