এ অর্জনের মধ্য দিয়ে শুধু প্রতিষ্ঠানটির সুনামই বৃদ্ধি পায়নি, বরং জাতীয় অঙ্গনে উজ্জ্বলভাবে উঠে এসেছে চরফ্যাশনের নাম। উপজেলার ইতিহাসে এই প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতায় স্থান অর্জন করে নতুন দৃষ্টান্ত স্থাপন করল।
প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট রোবোটিক সিস্টেম উপস্থাপন করে বিচারকদের প্রশংসা কুড়ায়। উদ্ভাবনী প্রকল্পটি শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, গবেষণামনস্কতা এবং প্রযুক্তিগত দক্ষতার অনন্য নিদর্শন হিসেবে স্বীকৃতি লাভ করে।
কলেজ সংশ্লিষ্টদের মতে, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা, কঠোর পরিশ্রম এবং নিরবচ্ছিন্ন অনুপ্রেরণার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
এই অর্জনের খবরে উচ্ছ্বসিত কলেজ পরিবার, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং সমগ্র চরফ্যাশনবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমেও কলেজটির সাফল্যকে ঘিরে বইছে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার।
স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহলের অভিমত, এই ঐতিহাসিক সাফল্য চরফ্যাশনের তরুণ প্রজন্মকে বিজ্ঞানচর্চা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় অর্জনের পথ সুগম করবে।
এই অভূতপূর্ব সাফল্য প্রসঙ্গে চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান বলেন,
“সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে এ অর্জনের সঙ্গে সম্পৃক্ত সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের ফলেই আজকের এই গৌরবময় সাফল্য সম্ভব হয়েছে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের প্রতিষ্ঠান ভবিষ্যতেও সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং আরও উচ্চতর পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে। আমাদের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে মেধা, উদ্ভাবন ও সৃজনশীলতার মাধ্যমে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে—এটাই আমাদের প্রত্যাশা ও স্বপ্ন।”
প্রতিষ্ঠানটি একাডেমিক পাঠদান ও কো- কারিকুলামে সমান তালে এগিয়ে যাচ্ছে।
এমএম`