বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে কুড়িগ্রামের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমার আইডি হ্যাক নিয়ে একটি দল অপ্রচার চালাচ্ছে। কিন্ত সত্য প্রমাণিত হয়েছে। ইতোমধ্যে আইডি হ্যাকের এক কালপিটকে গ্রেফতার করা হয়েছে।
জামায়াত আমির বলেন, যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি। আমরা তোমোদের নিয়ে এগিয়ে যাবো। কেউ আমাদের থামাতে পারবে না।
তিনি বলেন, গত ৫৪ বছরে কুড়িগ্রামের নদী শাসনের জন্য কেউ কাজ করেনি। সবাই চুরি করেছে। শুধু চুরি করেনি বিদেশ টাকা পাচার করেছে। আাপনাদের কথা দিচ্ছি পাচারকারীর গলার ভেতরে হাত দিয়ে টাকা বের করে আনবো। উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব।
এনএইচ