রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেলহান মিয়া ওই গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে।

স্বজনরা জানান, ওই সময় বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করছিল জেলহান। এ সময় কুকারটি বিদ্যুতায়িত হলে বিদ্যুৎস্পৃষ্টে জেলহান মিয়া ঘটনাস্থলে মারা যায়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুলফিকার আলী বলেন, জেলহান মিয়া নামের এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এ ধরনের ঘটনা খুবই হৃদয়বিদারক।

এমএম