নিহত আকিমুন ইসলাম ওই গ্রামের শহীদ হোসেনের ছেলে। বড়ভিটা উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছিল।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে তীব্র গরমে মানুষজন বাড়ির বাইরে গাছের ছায়ায় অবস্থান করছিলেন। এ সময় আকিমুনও বাড়ির সামনে একটি বাঁশঝাড়ের ছায়ায় দাঁড়িয়ে প্রতিবেশীদের সঙ্গে গল্প করছিলেন। একপর্যায়ে তিনি একটি বাঁশগাছ ধরে দাঁড়ান। ওই বাঁশগাছের সঙ্গে বিদ্যুতের তারের সংযোগ ছিল, বিষয়টি তিনি জানতেন না বলে স্থানীয়রা জানান। উপস্থিত প্রতিবেশীরা আকিমুনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নিয়ে এলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাফিজুল ইসলাম আকিমুনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ফলেই ওই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এমএম