বুধবার (২২ জুলাই) ভোরে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অপূর্ব বিশ্বাস পুকুরিয়া গ্রামের মৃত অমাল বিশ্বাসের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর প্রায় ৫টার দিকে অপূর্বর স্ত্রী দীপা বিশ্বাস দেড় বছরের শিশুসন্তানকে কোলে নিয়ে বাড়ির ওপর দিয়ে যাওয়া একটি জিআই তারে কাপড় শুকাতে যান। এ সময় তারটি বিদ্যুতায়িত থাকায় তিনি শিশুসহ বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়েন। স্ত্রীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে ছুটে আসেন অপূর্ব বিশ্বাস। স্ত্রী ও সন্তানকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, অপূর্ব বিশ্বাস পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শালিখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এস