রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহ রেলওয়ে থানার আওতাধীন কাওরাইদ ও মশাখালী স্টেশনের মধ্যবর্তী গোলাবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, দুর্ঘটনার পর ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন উদ্ধার কাজে অংশ নেয়। রাত ১১টার দিকে লাইনচ্যুত বগিটি সরিয়ে ফেলা সম্ভব হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। উদ্ধার কাজ চলাকালে মালবাহী ট্রেনের অপর বগিগুলো সরিয়ে নিকটস্থ মশাখালী স্টেশনে নিয়ে রাখা হয়েছিল।
এদিকে লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ কমিউটার, মহুয়া কমিউটার, জামালপুর কমিউটার ও যমুনা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। ফলে চরম ভোগান্তিতে পড়েন ট্রেনের শত শত যাত্রী।
এমএম





