এর আগে বুধবার কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দেয় হাইকোর্ট। এই রিট খারিজের ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

হাইকোর্টে তার রিট খারিজের পর আসনের আরেক প্রার্থী হাসনাত আব্দুল্লাহর আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু জানান, আদালতের কাছে ঋণখেলাপির তথ্য গোপন করে প্রতারণা করেছেন মঞ্জুরুল আহসান মুন্সী। আদালত তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন। এখন তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তবে তিনি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

গত ১৭ জানুয়ারি ইসি বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়নপত্র বাতিল করে ।

এনএইচ