শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) বেলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লেবুতলায় যাত্রীবাহী বাসচাপায় ইজিবাইকে থাকা একই পরিবারের পাঁচজনসহ সাতজন নিহত হয়েছেন। ঘাতক বাসটিকে আটকে অভিযান অব্যাহত রয়েছে। নিহতদের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমআই