বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি মাজারে যান। সেখানে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী।
মাজারে পৌঁছালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রেল ও সড়ক যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতারা।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তারেক রহমানের প্রথম বাগেরহাট সফর এবং হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত।
এর আগে সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। পরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এস











