নিহত ফেরাজুল কালুপাড়া ইউনিয়নের হাঁড়িভাঙ্গা গ্রামের আব্দুস সামাদের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ফেরাজুল গত ২৪ ডিসেম্বর কালুপাড়া ইউনিয়নের হাড়িভাঙ্গা ঈদগাহ মাঠের কারেঙ্গারতল নামক স্থানে ওয়াজ মাহফিলে গিয়ে আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় পরের দিন ফেরাজুল ইসলামের স্ত্রী রেশমা বেগম বাদী হয়ে বদরগঞ্জ থানায় নিখোঁজের জিডি করেন।

এদিকে ঘটনার আট দিন পর সোমবার দুপুরে এলাকাবাসী উপজেলার কালুপাড়া ইউনিয়নের বুড়াদরগার পাথার নামক স্থানে একটি আলুক্ষেতে হালকাভাবে মাটিচাপা দেওয়া মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ফেরাজুলের বাবা আব্দুস সামাদ ও তার সৎমা নুরজাহানকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

এইচআর