মঙ্গলবার উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া গ্রাম পরিদর্শনে গিয়ে নিহত শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ইউএনও। এ সময় তিনি তাঁদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

ইউএনও মো. আসাদুর রহমান বলেন, মর্মান্তিক এ ঘটনায় তিনি অত্যন্ত শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার রয়েছে। পরে তিনি সরকারি ত্রাণ তহবিল থেকে চার পরিবারের সদস্যদের হাতে অনুদান তুলে দেন।

পরিদর্শনকালে দুপ্তারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বশির আহম্মদ, ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অহিদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়। নিহত শিশুরা হলো—ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)।

এমএম