এটি দূর নিয়ন্ত্রিত শক্তিশালী আইইডি বোমা ছিল বলে জানিয়েছেন এটিইউ-এর পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ। শহরের গোয়ালচামট এলাকায় কুমার নদের পাড়ে বোমাটির বিষ্ফোরণ ঘটানো হয়।
এর আগে শনিবার সকাল ১০টার দিকে শহরের আলীপুর ব্রিজের দক্ষিণ পাশের বস্তির একটি স্কুল ব্যাগ থেকে বোমাটি উদ্ধার করা হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘এ ঘটনার পর থেকে শহরে নজরদারি বাড়ানো হয়েছে। কারা এই ঘটনায় জড়িত, সে বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।
এনএইচ