নিহত মোজাহার আলী সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশের ওসি কামাল উদ্দিন জানান, সান্তাহার থেকে কলেজ ট্রেনটি রাত সাড়ে ৯টার দিকে বোনারপাড়া রেল স্টেশনে পৌঁছায়। তখন ট্রেনের বগিগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিল রেলওয়ের ঝাড়ুদাররা। এক পর্যায়ে তারা শেষ বগিতে মোজাহার আলীর নিথর দেহ দেখতে পান।
ওসি আরও জানান, বিষয়টি পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এমএম