বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম উপজেলার নাওটি এলাকায় ঢাকামুখী লাইনে এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কর্ণফুলী কমিউটার ট্রেনটির তিনটি বগি লাকসাম জংশনের আগে নাওটি এলাকায় লাইনচ্যুত হয়। এতে আপলাইন ও ডাউনলাইন—দুই পথেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। তবে আপলাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার জানান, লাইনচ্যুত বগি উদ্ধারে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দ্রুত বগিগুলো উদ্ধার করে আপলাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এস
















