এর আগে বিকেল ৪টায় ট্রেনটির কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরুর কথা ছিল। তবে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে যাত্রা শুরু করতে পারেনি ট্রেনটি। এতে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান জানান, ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সেটি প্ল্যাটফর্মে আটকে ছিল। পরে আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি চলাচলের উপযোগী করা হয়। এরপর সন্ধ্য ৭টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এমএম