অভিযান পরিচালনা করেন ইউএনও মারুফ হাসান। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে বিএসটিআই, দিনাজপুর-এর মেট্রোলজি পরিদর্শক তানভীর আহমেদ অংশ নেন।
ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে দেখা যায়, অকটেন প্রতি ১০ লিটারে ২৩০ মিলি এবং পেট্রোল প্রতি ১০ লিটারে ১৭০ মিলি কম প্রদান করা হচ্ছিল। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ধারা ২৯ লঙ্ঘনের দায়ে এবং ৪৬ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা দণ্ডিত করা হয়। একই সঙ্গে পরবর্তী জ্বালানি বিক্রয়ের পূর্বে মেশিন মেরামতের নির্দেশনা দেওয়া হয়।
এমএম