রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে বটতলী ট্রান্সপোর্ট মাঠের পশ্চিম পাশে মাদক সেবনের প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়। পরে রাত ৯টার দিকে বটতলী বাজারসংলগ্ন ছেনোয়ারা প্লাজা হোটেলের নিচতলার দুটি কক্ষে অভিযান চালিয়ে মাদক সেবনরত আরও নয়জনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন—সোনা মিয়া (৫৫), মো. রাসেল (৩০), আব্দুস শুক্কুর (৩৯), মো. হেলাল (১৯), মো. সোহেল (২২), সাইফুল ইসলাম (৩০), নুরুল আলম (২২), মো. ফয়সাল (২৭), মাহিউল ইসলাম (২০), মো. আব্দুল কাইয়ুম (২৩), মো. কায়সার (২০) ও মো. করিম (২৫)।
পুলিশ জানিয়েছে, আটক সবাই উপজেলার ইসলামপুর ও ইসলামাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এস