বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত হালনাগাদ ভ্রমণ সতর্কবার্তায় ইতালির নাগরিকদের সৌদি আরবে সব ধরনের ভ্রমণ স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সৌদি আরবের পরিবর্তে প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর ব্যবহারের সুপারিশ করা হয়েছে।

জরুরি প্রয়োজনে সৌদি আরবের অভ্যন্তরে কিংবা দেশটির সীমান্ত পেরিয়ে যাতায়াতের ক্ষেত্রে আকাশপথের বিকল্প পরিবহণ ব্যবহারের পরামর্শও দিয়েছে ইতালি।

সেইসঙ্গে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবে অবস্থানরত নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলেছে। জরুরি পরিস্থিতিতে নিরাপদ স্থানে অবস্থান করে বাইরে বের না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ ছাড়া সামরিক ও নিরাপত্তা স্থাপনা, জ্বালানি অবকাঠামো, পরিবহনকেন্দ্র এবং সামরিক তৎপরতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর কাছাকাছি না যাওয়ার জন্য নাগরিকদের সতর্ক করেছে মন্ত্রণালয়।

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান, নাজরান ও আসির প্রদেশে ভ্রমণ না করার পরামর্শও পুনর্ব্যক্ত করেছে ইতালি। বিশেষ করে ইয়েমেন সীমান্তবর্তী এলাকাগুলোতে যাতায়াতের বিষয়ে কঠোর সতর্কতা জারি করা হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

এনএইচ