নিহতরা হলেন, মুকসুদপুর উপজেলার সিন্দায়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পূর্ব নাগরদি গ্রামের মনিন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) ও গোয়ালকান্দি গ্রামের শাহীন বেপারীর ছেলে ফয়সাল বেপারী (২০)।

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, একটি মোটরসাইকেলে করে তারা গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে অচিন্ত্য কুন্ডু নিহত হন। এসময় উজ্জ্বল বাড়ৈ ও ফয়সাল বেপারী মারাত্মক আহত হন। খবর পেয়ে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর উন্নত চিকিৎসার জন্য ফরসাল বেপারীকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেয়ার পথে ফরসাল বেপারী মারা যায়। চিকিৎসাধীন অবস্থায় উজ্জল বাড়ৈ রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

তিনি আরো জানান, শনিবার তিন জনের লাশ তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এস