বাংলাদেশে অবস্থান করা জাপানি বংশোদ্ভূত দুই শিশুর মধ্যে বড় মেয়ে মায়ের সঙ্গে জাপানে যেতে চাইলেও ছোট মেয়ে নাকানো লায়লা লিনা (৯) যেতে চায় না। সে তার বাবাকে ভালোবাসে। এজন্য বাংলাদেশ ছেড়ে মায়ের সঙ্গে জাপানে যেতে চায় না ছোট মেয়ে।
আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান ছোট মেয়ে লায়লা লিনা। তিনি বলেন, আমি বাবাকে ভালোবাসি। বাংলাদেশে থাকতে চাই। মায়ের কাছে যাব না।
এ সময় বাবা ইমরান শরীফ বলেন, লায়লা লিনা আমার কাছে থাকতে চায়। মায়ের কাছে যাবে না। কিন্তু ওর মা ওর ওপর চাপ প্রয়োগ করছে ওকে নিয়ে যেতে। ও যেতে রাজি না।
এদিকে বড় মেয়ে নাকানো জেসমিন মালিকাকে (১১) নিয়ে আদালতে এসেছেন মা নাকানো এরিকো। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমানের আদালতে নাকানো লায়লা লিনাকে মায়ের হেফাজতে নেওয়ার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এবিএস





