কল্যাণপুরে আটক জঙ্গি হাসানের গ্রামের বাড়ি বগুড়ার জামিল নগরে । মঙ্গলবার ভোর ৫ টা ৫১ মিনিটে রাজধানীর কল্যাণপুরের একটি বাড়ির ৫তলা ভবনে অভিযান চালায় পুলিশ, র্যাব, পুলিশের বিশেষ বাহিনী সোয়াত।অভিযানের সময় ৫তলা ভবন থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে হাসান।
ঢাকার কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের সময় আহত অবস্থায় পুলিশের হাতে আটক মো. রাকিবুল হাসান ওরফে রিগেন ঠিক এক বছর আগে কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিরুদ্দেশ হন।
১৮ বছর বয়সী এই তরুণ বগুড়ার জামিল নগরের রেজাউল করিমের ছেলে। গতবছর বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তিনি বগুড়ার জলেশ্বরীর একটি কোচিং সেন্টারে ভর্তি হোন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ হাসান পুলিশকে বলেছেন, কল্যাণপুরের ওই বাসায় তিনি বাবুর্চির কাজ করতেন। তার ‘সিরিয়া যাওয়ার’ পরিকল্পনা ছিল এবং বেশ কিছুদিন ধরে পরিবারের সঙ্গে তার যোগাযোগ নেই।
হাসানের বাবা রেজাউল করিম এক বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আর মা মোসাম্মৎ রোকেয়া আক্তার নন্দীগ্রাম উপজেলার বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকার কাজ করেন।
এসএন





