কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে শামসুল আলম (৩০) নামে এক মসজিদের ইমামের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উখিয়া ২০নং রোহিঙ্গা ক্যাম্প থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে কীভাবে ইমাম নিহত হয়েছেন, সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, শুক্রবার বিকেলে মসজিদের ইমাম নিখোঁজ হন। আজ সকালে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কোনো সন্ত্রসী গ্রুপ তাকে হত্যা করেছে।

এবিএস