ল্যাবএইড স্পেশালাইজড কার্ডিয়াক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. এ এম শামীমসহ পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করা হয়। এজাহারের শুনানি গ্রহণ করে বিচারক ইমদাদুল হক পরে আদেশ দেবেন বলে জানান।
মামলার বাদী কুমিল্লার দাউদকান্দি পৌরসভার সদ্য প্রয়াত মেয়র নাসির উদ্দিন আহমেদের স্ত্রী মাহমুদা আহমেদ।
মামলার অপর আসামিরা হলেন-হাসপাতালটির কনসালট্যান্ট ডা. এ পি এম সোহরাব-উদ-জামান, ডা. লোকমান হোসেন, সহকারী কার্ডিয়াক সার্জন ডা. শামীম হোসেন এবং ডা. এমরান হোসেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য নাসির উদ্দিন আহমেদ ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে যান। এসময় চিকিৎসকরা তাকে এনজিওগ্রাম শেষে ওপেন হার্ট সার্জারির পরামর্শ দেন। কেবল আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য রোগীর ফুসফুসে পানি জমে থাকার বিষয়টি গোপন করেই গত ৫ এপ্রিল তার সার্জারি করা হয়। পরবর্তী সময়ে শ্বাসকষ্টসহ শারীরিক নানা জটিলতা দেখা দেয়। চিকিৎসকদের ভুল চিকিৎসা এবং অবহেলার কারণে গত ২৫ এপ্রিল নাসির উদ্দিন আহমেদ মারা যান।
এতে বলা হয়-ওপেন হার্ট সার্জারি, কিডনি ডায়ালাইসিস এবং অন্যান্য খরচ বাবদ তার কাছ থেকে ৫ লাখ টাকা গ্রহণ করে হাসপাতাল কর্তৃপক্ষ।
[b]ঢাকা, ১১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
ল্যাবএইড এর পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে মামলা
ল্যাবএইড স্পেশালাইজড কার্ডিয়াক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. এ এম শামীমসহ পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করা হয়
প্রধানমন্ত্রীর নির্দেশ বরখাস্তের শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় দেখতে পান তিনি। এই ঘটনায় ওই চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন সরকারপ্রধান।
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক
৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পরীক্ষার মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
মেধাবী চিকিৎসক থাকার পরও বিদেশে কেন চিকিৎসা নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে অনেক মেধাবী চিকিৎসক থাকার পরও রোগীদের চিকিৎসার জন্য বিদেশে যেতে হয় কেন—এমন প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি
দেশে চিকিৎসকের বড় ধরনের ঘাটতি রয়েছে। ২০২৬ সালে দেশের প্রয়োজন প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসক। বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ৩০ হাজার ৩১১ জন। ফলে প্রয়োজনের তুলনায় চিকিৎসকের ঘাটতি দাঁড়িয়েছে ৫৮ হাজার ৫৯৮ জনে।
চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলা এবং সারাদেশে চিকিৎসকদের ওপর নিপীড়নের প্রতিবাদে পাবনায় মানববন্ধন করেছেন চিকিৎসকরা।
















