রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজে পিসিওএস সচেতনতা বিষয়ক এক সেমিনারে এ প্রশ্ন তোলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, যাতে চিকিৎসার জন্য তাদের বিদেশে যেতে না হয়। এতে দেশের বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হবে।
তিনি বলেন, ‘আমাদের এত মেধাবী চিকিৎসক থাকা সত্ত্বেও কেন রোগীদের ভারত, থাইল্যান্ড কিংবা অন্য কোনো দেশে গিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হবে?’
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের চিকিৎসকরাও বিদেশের চিকিৎসকদের মতো সফলভাবে চিকিৎসাসেবা দিতে সক্ষম। এ জন্য প্রয়োজন যথাযথ সুযোগ-সুবিধা, আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় প্রশিক্ষণ।
তিনি বলেন, দেশের জনসংখ্যার তুলনায় হাসপাতালের শয্যা সংখ্যা অনেক কম। তাই শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবার পরিধিও বাড়াতে হবে।
এস





