রাজধানীর ভাষানটেকে বোনকে উত্যক্ত্যের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে টাঙ্গাইল থেকে গ্রেফতার শরীফ চোকা ওই ঘটনার মামলার এজহারভুক্ত আসামি।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানান।

পুলিশ জানিয়েছে, মামাতো বোনকে উত্তক্ত্যের প্রতিবাদ করায় গত শুক্রবার ভাষানটেকের গোলটেক এলাকায় নাসির হোসেন (২৫) নামের এক যুবক বখাটেদের পিটুনিতে গুরুতর আহত হন। পরে গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এসএইচ