চারদলীয় জোট সরকারের সাবেক বিদ্যুৎ ও জালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে খালস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
প্রধান বিচারপতি ছাড়া অন্য বিচারপতিরা হলেন বিচারপতি এস কে(সুরেন্দ্র কুমার) সিনহা, বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
২০১১ সালের ১৬ জুন ২ কোটি ৫৭ লাখ ১৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাইকোর্ট ইকবাল হাসান মাহমুদকে খালাস দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মো.খুরশীদ আলম খান। ইকবাল হাসান মাহমুদের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ।
আদেশের পরে খুরশীদ আলম খান জানান, হাইকোর্ট ইকবাল হাসানকে খালাস দেওয়ার পর আমরা লিভ টু আপিল করি। আজ এ আবেদনের নিষ্পত্তি করে হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টে এ মামলার শুনানির জন্য আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
২০০৭ সালের ২১ মার্চ মোহাম্মদ পুর থানায় দুদক ইকবাল হাসানের বিরুদ্ধে এ মামলা করে। একই সালের ১৫ নভেম্বর বিশেষ জজ আদালত তাকে ৯ বছরের সাজা দেন।
পরে তিনি হাইকোর্টে আপিল করার পর ২০১১ সালের ১৬ জুন তাকে খালাস দেন।
এর বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করলে সোমবার আপিল বিভাগ উক্ত আদেশ দেন।
[b]ঢাকা, জানুয়ারি ২৭ (টাইমনিউজবিডি.কম) // জিই[/b]