কুমিল্লায় বিশেষ আইনে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া ৬ মাসের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। আগামী রোবার আদেশের জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর খালেদা জিয়ার পক্ষে ছিলেন এডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।
জেড





