দেশের নিম্ন আদালতের দুই বিচারক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (২৩ মে) আইনমন্ত্রী গণমাধ্যমকে বলেন, “নতুন করে আক্রান্ত দুই বিচারকের মধ্যে একজন জেলা ও দায়রা জাজ এবং আরেকজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।”

আনিসুল হক জানান, এছাড়াও হাইকোর্টের একজন বিচারক করোনা আক্রান্ত ছিলেন। তবে তিনি এখন ভালোর দিকে।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪৫২ জনের। আর শনাক্ত হয়েছে ১৮৭৩ জন করোনা রোগী।

শনিবার (২৩ মে) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৭৮ জন। ২৪ ঘণ্টা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৬ জন।

এমবি