চট্টগ্রামে কোতোয়ালি থানার জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে অস্ত্র বিক্রি করতে গিয়ে গ্রেফতার হন শিল্প পুলিশের কনস্টেবল সৌরভ বড়ুয়া।
পরে শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় করা অস্ত্র মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহ মুহাম্মদ আবদুর রউফ বলেন, অস্ত্রসহ এক পুলিশ সদস্যকে গ্রেফতারের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে নগরীর কোতোয়ালি থানার জেলা পরিষদ মার্কেট থেকে সৌরভ বড়ুয়াকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। কঠোর গোপনীয়তা নেওয়া হলেও শনিবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। অস্ত্রসহ গ্রেফতারের পর সৌরভ বড়ুয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এমবি





