নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছেন হাইকোর্ট।
নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ পালন না করার অভিযোগে তাকে তলব করা হয়েছে।
আজ (১৮ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার রুলসহ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ আলী। তিনি জানান, আগামী ১৬ মার্চ তাকে ভার্চ্যুয়ালি হাইকোর্টে হাজির থাকবে হবে।
এমবি





