তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানির কতিপয় কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ৪৫০ কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


গত ২২ মর্চি কমিশন উপ-পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমকে দুদক বিধিমালা- ২০০৭ অনুযায়ী অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দিয়েছে।


দুদকে অভিযোগ রয়েছে; অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে আদায়কৃত ৪৫০ কোটি আত্মসাৎ করেছে কতিপয় প্রভাবশালী কর্মকর্তা ও কর্মচারী। একই সঙ্গে ওই চক্রটি তিতাস গ্যাসের ত্রুটিপূর্ণ লাইন সরবরাহের মাধ্যমে সিস্টেম লস দেখিয়ে বছরে আরো ১০০ কোটি টাকার ক্ষতি করেছে।


অভিযোগ রয়েছে, তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানির কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী পরস্পর যোগসাজে ক্ষমতার অপব্যবহার করে কিছু অবৈধ গ্যাস সংযোগ দেয়। এসব অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে কর্তৃপক্ষকে এড়িয়ে গ্রাহক সংকেত নম্বর ছাড়াই গ্যাস সরবরাহ করা হয়।

আর এসব গ্যাস সংযোগের সুবিধাভোগী গ্রাহকদের কাছ থেকে গ্যাস বিল বাবদ বিভিন্ন সময়ে আদায়কৃত প্রায় ৪৫০ কোটি টাকা আত্মসাৎ করেন প্রতিষ্ঠানটির অসাধু কর্মকর্তারা।


এছাড়া ত্রুটিপূর্ণ লাইন সরবরাহের কারণে সিস্টেম লসের ফলে প্রতি অর্থবছরে তিতাস গ্যাস কোম্পানির ক্ষতি হচ্ছে প্রায় ১শ কোটি টাকা। এইসব টাকা আত্মসাতের ও দুর্নীতির পেছনে প্রতিষ্ঠানটির উচ্চ পর্যায়ের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীরা জড়িত আছেন।


এদিকে গত ২৭ জানুয়ারি তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানির ৫৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগটি আসলে তা আমলে নিয়ে প্রথমে যাচাই-বাছাই কমিটিতে পাঠানো হয়।
একে