সোমবার দুপুরে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবীর গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে তাদের আদালতে হাজির করা হয়। এরপর শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক। গ্রেপ্তার দেখানো শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ বলা হয়, আসামি মো. আসিবুর রহমান আয়করদাতা হওয়া সত্ত্বেও তার নামে মোট ১১ কোটি ৭৯ লাখ ৫ হাজার ২৪৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া যায়। তবে অনুসন্ধানে তার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে ১ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ১৮৩ টাকার। এর ফলে তার নামে ৯ কোটি ৮৯ লাখ ৫ হাজার ৬৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত ও অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।

মামলার অভিযোগে আরও জানা যায়, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অসদুপায়ে অর্জিত অর্থ দিয়ে তার ছেলে আসিবুর রহমানের নামে এসব স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনে সহায়তা করেছেন। এ ঘটনায় ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক কমলেশ মন্ডল বাদী হয়ে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এস