আগাম জামিন বিষয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা আবেদন) আবেদন খারিজ করে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ শুনানি শেষে (ডিসমিসড) আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
আগাম জামিন সংক্রান্ত সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে গত বছরের ১৮ জুন রিভিউ আবেদনটি দাখিল করে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।
হাইকোর্ট থেকে আগাম জামিন দেয়া প্রসঙ্গে গত বছরের ২০ মার্চ সাত দফা নির্দেশনা দিয়ে রায় দেয় আপিল বিভাগ।
একটি দুর্নীতির মামলায় বিএনপি নেতা খন্দকার মোশারফ হোসেনকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বাতিল করে আপিল বিভাগ আগাম জামিন বিষয়ে ওই নির্দেশনা দেয়।
এআর





