নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাছান আলীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলায় আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এবিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচর্য়্য। তিনি বলেন, যে কোনো দিন আসামির বিরুদ্ধে আদালতের সংশ্লিষ্ট শাখায় চার্জশিট দাখিল হতে পারে।
জানা যায়, কমিশনের এক সভায় গত সোমবার ২০০৪ সালের দুদক আইন ২৬(২) এবং ২৭(১) ধারায় আসামি ফতুল্লা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা বর্তমানে সাময়িক বরখাস্ত মো. হাছান আলীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করতে অনুমতি দেয়া হয়।
গত বছর ১১ সেপ্টেম্বর রমনা মডেল থানায় ২০০৪ সালের দুদক আইন ২৬(২) এবং ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়।
পরে মামলাটি দুদকের সহকারি পরিচালক মো. হেলাল উদ্দিন শরীফ তদন্ত করেন।
একে





