সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন নিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ। রোববার সকালে শুনানি শেষে সুপ্রিমকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের বিচারকরা এই রায় দেন।
একইসাঙ্গে সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র পদ নিয়ে করা পূর্ণাঙ্গ আবেদন আবারও হাইকোর্টে শুনানির আদেশ দিয়েছেন আদালত।
আইনজীবীরা জানান, সুপ্রিমকোর্ট যে রায় দিয়েছেন তা সিসিকের প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদীর অনুকূলে গেছে।
প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্যানেল মেয়র-১ হিসেবে রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব না দিয়ে চীন সফরে যাওয়ায় গত ২১ অক্টোবর হাইকোর্টে রিট পিটিশন (নং- ৯৪৮৭/১৪) করেন কয়েস লোদী। রিট আবেদনে প্রতিপক্ষ করা হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে। পরদিন বুধবার এই রিট পিটিশনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত নির্বাচিত মেয়রের অনুপস্থিতিতে প্যানেল মেয়র-১ হিসেবে রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করতে দেওয়ার জন্য রিট আবেদনের প্রতিপক্ষকে নির্দেশ দেন।
চীন সফর শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট পৌঁছার পর তার পক্ষে প্যানেল মেয়র-২ অ্যাডভোকেট সালেহ আহমদ উচ্চ আদালতের ওই নির্দেশের স্থগিতাদেশ চেয়ে সিভিল মিসেলিনিয়াস পিটিশন (নং-১১৪৬/২০১৪) করেন। ওই আবেদনের শুনানি কয়েক দফা পিছিয়ে গত ২৯ অক্টোবর সম্পন্ন হয়।
এএইচ





