রাজধানী ডেমরা এলাকয় অভিযান চালিয়ে ভূইয়া ফুড প্রোডাক্টস কোম্পনীকে নোংরা, ভিজা ও শ্যাওলা পড়া স্যাঁতস্যাঁতে দেয়ালে সেমাই শুকানো এবং তৈরির অপরাধে এক লাখ টাকা জরিমানা করেছে র্যাপিড আ্যাশান ব্যাটালিয়নের(র্যাব) একাটি ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরের দিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের সেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
কারখানায় সেমাই তৈরির পরিস্থিতি সম্পর্কে সরওয়ার আলম জানান, ডেমরার স্টাফ কোয়াটার এলাকার ভূইয়া ফুড প্রোডাক্টসের কারখানায় সেমাই তৈরির উপাদানের পাশেই মাটিতে আঠা রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পা দিয়ে মাড়িয়ে ময়দা মাখানো খামিরের কাজ চলছিল।
তিনি আরও বলেন, সেমাই তৈরির সময় অনেক সেমাই নষ্ট হয়ে পচে যায়। সেগুলো আবার তেলে ভেজে চানাচুর তৈরি করা হয় ওই কারখানায়।
এমআর





