রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল সোমবার (০৮ মে) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (০৯ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৪৪৯ ইয়াবা, ৬৩ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ১৬৮ দশমিক ৫০ গ্রাম হেরোইন, ৩০ পিস নেশাজাতীয় ইনজেকশন, পাঁচ বোতল দেশি ও এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

এবিএস