রাজধানীতে মোটরসাইকেল চোর চক্রের হৃদয় হাসান (২৮) নামের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী থানার এসআই কবির হোসেন ও এএস আই মো: রমজান আলী অভিযান চালিয়ে কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত হৃদয় হাসান সঙ্ঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তার বিরুদ্ধে কদমতলী থানায় মামলা হয়েছে। (যার নং ৮৭)।
পুলিশ আরও জানায়, পেশাদার এই মোটরসাইকেল চোরের কাছ থেকে চোরাই এপাচি আর টি আর মোটরবাইক উদ্ধার করা হয়। হৃদয় হাসানের বাবার নাম এনায়েত মোল্লা। বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার পশ্চিম কাকৈইলে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
এএস





